বৃহস্পতিবার (২৫ জুলাই) চুয়াডাঙ্গায় ১৪ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে। এদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। তবে রাত ৮টার পর থেকে আবারও পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। বুধবার (২৪ জুলাই) রাতে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা। তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় দিনের বেলায় কারফিউ ১৪ ঘণ্টা শিথিল করা হয়েছে। এরপর কোন সময়ে কারফিউ শিথিল হবে এবং কোন সময়ে কারফিউ চলবে তা নির্ভর করবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর। পরবর্তী নির্দেশনা গণবিজ্ঞপ্তি ও মাইকিংয়ের মাধ্যমে সর্বসাধারণকে জানানো হবে। পরে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের আদেশক্রমে জুডিসিয়াল মুন্সিখানার সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান কারফিউ ২৫ জুলাই, ২০২৪ তারিখ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হলো। একইদিন রাত ৮টার পর থেকে পরবর্তী নিদের্শনা না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকবে। এই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরি পরিষেবা যেমন: আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পৃক্ত জনবল ও যানবাহন, খাদ্যদ্রব্য ও খাদ্যপণ্য বহনকারী জনবল ও যানবাহন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত জনবল ও যানবাহন, জ্বালানি পরিবহনের সঙ্গে সম্পৃক্ত জনবল ও যানবাহন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আওতাধীন জনবল ও যানবাহন, অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে সম্পৃক্ত জনবল ও যানবাহন এবং একান্ত জরুরি মানবিক প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা অথবা তার মনোনীত প্রতিনিধি কর্তৃক ইস্যুকৃত কারফিউ পাসধারী ব্যক্তি কারফিউ এর আওতামুক্ত থাকবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।