দেশের সব এলাকা, পাড়া, গ্রাম, উপজেলা ও জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন। এর আগে অন্য আরেকটি ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা গতকাল (শনিবার) থেকে উসকানি দিয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা প্রচার প্রপাগান্ডা চালিয়েছে। দেশকে গৃহযুদ্ধ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বলেন, আবারও পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ প্রজন্মকে দেশ রক্ষা করতে হবে। জনজীবনের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করার দায়িত্ব ছাত্র-নাগরিকদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, আপনারা এক দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান। যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। বিজয়ের মাধ্যমেই আন্দোলনের সমাপ্তি হবে। সবাই নেমে আসুন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।