BD Highlights
জাতীয়

ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি, এসআই চঞ্চল গ্রেফতার

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেফতার করা হয়েছে। রবিবার খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে তাকে গ্রেফতার করেছে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। এসআই চঞ্চল সরকারকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। তিনি বলেন, রবিববার রাতে এসআই চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকা থেকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্র্যইবুনাল। এ সময় তাদের সাথে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে রাতে চঞ্চল সরকারকে গ্রেফতার করা হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন