BD Highlights
জাতীয়

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী
সাপ্তাহিক ছুটির দিনেও প্রধানমন্ত্রী তারেক রহমান তার তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন। শনিবার সকাল ১০টার পর তিনি কার্যালয়ে পৌঁছান এবং সেখানে দপ্তরের প্রধান, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় কর্মকর্তারা তাদের কর্মকাণ্ড ও বিভিন্ন বিষয়ে প্রতিবেদন দেন। বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সে সময়ই তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন। নির্ধারিত কর্মসূচি শেষে বিকালে তিনি জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেবেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন