আজ সোমবার, পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি। ফলে রাজধানী ঢাকায় আজ অন্যান্য দিনের তুলনায় যানবাহনের চাপ অনেকটাই কম। কিন্তু তারপরও এদিন সকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। বায়ুদূষণে সোমবার সকালে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দশম। বায়ুর পর্যব্ক্ষেণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে। সোমবার সকাল ৭টা ৫৩ মিনিটে রাজধানী ঢাকার বাতাসের মানসূচকে স্কোর ছিল ১৫৬। এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসে টানা দুই দিন ঢাকার বায়ু ছিল ‘দুর্যোগপূর্ণ’। এছাড়া বেশির ভাগ দিনই ছিল ‘অস্বাস্থ্যকর’। আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, কোনও সিটির বাতাসের স্কোর ৫১ থেকে ১০০ হলে, সেখানকার বায়ুকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে ধরা হয়। আর ৩০১ থেকে ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। আইকিউএয়ার- এর আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। সোমবার সকাল ৭টা ৫৩ মিনিটে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ১৮৬। দ্বিতীয় অবস্থানে ছিল বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার সারায়েভো, স্কোর ১৭২। তৃতীয় চীনের হাংঝৌ ও উহান। শহর দুটির স্কোর ১৬৭। সূত্র: আইকিউএয়ার
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।