BD Highlights
জাতীয়

জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি

জাতীয় কবিতা উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি

‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগান নিয়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি এই উৎসব অনুষ্ঠিত হবে। শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান। তিনি বলেন, ‘স্বাধীনতা-সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগানে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসব ২০২৫।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, এই উৎসব আয়োজনের জন্য কবি মোহন রায়হানকে আহ্বায়ক, কবি রেজাউদ্দিন স্টালিন ও কবি শাহীন রেজাকে যুগ্ম-আহ্বায়ক এবং কবি মানব সুরতকে উৎসব সমন্বয়ক করে একটি উৎসব পরিষদ এবং জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ কবিদের নেতৃত্বে ২৪টি উপপরিষদ গঠন করা হয়েছে। কবি মোহন রায়হান বলেন, ‘জাতীয় কবিতা উৎসব আয়োজন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দোতলায় শহীদ মুনীর চৌধুরী মিলনায়তন সংলগ্ন কক্ষে চালু করা হয়েছে উৎসব দফতর। কবিদের নাম রেজিস্ট্রশনসহ উৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলবে এই দফতরে। দফতর খোলা থাকবে শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়াও আগ্রহী কবিদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন