জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে এবং কি কি তথ্য পরিবর্তন করা যাবে না সেগুলো নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া কমিশন প্রবাসী ভোটার হওয়ার সময়সীমা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। এদিন দুপুরে নির্বাচন কমিশনে নিয়মিত ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রে সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা এবং ছবি- এই ৭টা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। তবে স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, জরুরি প্রয়োজনে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ ও ফোন নম্বরসহ কয়েকটি তথ্য পরিবর্তন করা যাবে। তিনি আরো বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ, ফোন নম্বর, বিশেষ করে টেলিফোন নম্বরের বিষয়টা এসেছে আয়করের সঙ্গে। অনেকেই সমস্যা ফেস করছেন যে, তারা যে নম্বরটা ব্যবহার করেছেন এনআইডিতে, সেটা রেসপনসিভ না।’ এদিকে, আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এই সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে, ভোটার তালিকা চূড়ান্ত করার আগে ৭টি তথ্য পরিবর্তন করা যাবে কিনা সে বিষয়ে কমিশন পরে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।