জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ‘ইন্ট্রোডাকশন অব সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের নতুন সিলেবাসের এ পরীক্ষা ওই দিন দুপুর দেড়টায় শুরু হবে। রবিবার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি জানানো হয়েছে। এর আগে অনিবার্য কারণবশত গত ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পত্রকোড ২১২১০৯-এর নতুন সিলেবাসের পরীক্ষাটি স্থগিত করা হয়। ওই সময় জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিনের পরীক্ষার নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news