জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই আসনে এখন নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, কোনো বৈধ প্রার্থী মারা গেলে সেই আসনের নির্বাচন বাতিল করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এই পরিস্থিতিতে আইন অনুযায়ী নতুন করে তফসিল দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে সচিব এটিও পরিষ্কার করেছেন যে যারা আগের বৈধ প্রার্থী ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের কোনো প্রয়োজন হবে না। এতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা যাওয়ায় শেরপুর-৩ আসনে এখন নির্বাচন কমিশন নতুন তফসিল দেবে। এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news