BD Highlights
জাতীয়

জার্মানির ভিসার অপেক্ষায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী

বর্তমানে প্রায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির ভিসার অপেক্ষায় রয়েছেন। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। ২০২৪ ও ২০২৫ সালের চলতি মাসে এসব শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেন বলে জানান তিনি। বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানান জার্মানির রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত ট্রোস্টারের দেওয়া তথ্যানুসারে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে (জানুযারি-মার্চ) ১০ হাজার ৯৫৫ জন, দ্বিতীয় প্রান্তিকে ১০ হাজার ৬৩৫, তৃতীয় প্রান্তিকে ১৬ হাজার ৪৬৯ এবং শেষ প্রান্তিকে ১৪ হাজার ৪৭৬ জন শিক্ষার্থী জার্মানির ভিসার জন্য আবেদন করেন। এছাড়া ২০২৫ সালের জানুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত আবেদন জমা দিয়েছেন ৮ হাজার ৭৬২ জন শিক্ষার্থী। এ নিয়ে মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৮৮০।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন