শেনজেন ভিসা পেতে জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশের দূতাবাসগুলো। এক যৌথ বার্তায় দূতাবাসগুলো জানায়, ভিসা আবেদনকারীদের অবশ্যই তাদের আবেদনের সঙ্গে শুধুমাত্র মূল ও অপরিবর্তিত কাগজপত্র জমা দিতে হবে। কোনো ধরনের জাল বা ভুয়া তথ্যসম্বলিত নথি জমা দেওয়া হলে সংশ্লিষ্ট আবেদনটি প্রত্যাখান করা হবে।
0 Comments
Your Comment