ঝড়-বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা, যার প্রভাব থেকে রেহাই পাচ্ছে না মেগাসিটি ঢাকাও। ঝড়-বৃষ্টির পর কিছুটা স্বস্তি মিললেও সাম্প্রতিক তথ্য বলছে, রাজধানীর বায়ু এখনও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ৮র দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir-এর তথ্যানুযায়ী, ১৫২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত, যা বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ। তালিকার শীর্ষে রয়েছে চিয়াং মাই, যেখানে বায়ুমানের স্কোর ১৮৪। এছাড়া তৃতীয় অবস্থানে হ্যানয় (১৫১), চতুর্থ অবস্থানে নেপালের কাঠমুন্ড (১৪৭) এবং পঞ্চম স্থানে কম্বোডিয়ার পোনম ফেন (১৪৭)। বায়ুমান সূচক বা একিউআই (AQI) অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, যা সাধারণ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।