BD Highlights
জাতীয়

টানা ৮ ঘণ্টা আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৮ ঘণ্টা আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার জন্য নাটোরের বড়াইগ্রামের আটটি গ্রামে আজ প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


সোমবার সকাল ৮টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।


সমিতির সদর দপ্তর কার্যালয়ের আওতাধীন বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ৪ নম্বর ফিডারের অধীন ধলা, কদিম ছিলান, দাইড়পাড়া, মানিকপুর, সেকছিলান, পুকুরপাড় ছিলান, ডাঙ্গাপাড়া ছিলান ও ঘাটছিলান গ্রামের গ্রাহকরা এ সময় বিদ্যুৎ পাবেন না।


কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। তবে বাস্তব কাজের প্রয়োজনে বিদ্যুৎ বন্ধ রাখার সময়ে কিছুটা কম-বেশি হতে পারে।


সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের কার্যক্রম শুরু আজ

  2. ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

  3. ঢাকার ৮ এলাকায় চলবে ই-রিকশা, চালকদের লাইসেন্স আপাতত নয়

  4. শ্রমিক বিক্ষোভের স্লোগানে নেতৃত্বে ছাত্রলীগ নেতা

  5. চ্যাম্পিয়নস ট্রফি হকি: ফের বড় হার দেখল বাংলাদেশ

খবর খুঁজুন