BD Highlights
রাজনীতি

শ্রমিক বিক্ষোভের স্লোগানে নেতৃত্বে ছাত্রলীগ নেতা

শ্রমিক বিক্ষোভের স্লোগানে নেতৃত্বে ছাত্রলীগ নেতা

চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনে গাজীপুরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলামকে স্লোগানের নেতৃত্ব দিতে দেখা গেছে। একাধিক ভিডিওতে তাকে শ্রমিকদের সঙ্গে মিশে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে দেখা যায়। এ সময় তার পাশে আরও বেশ কয়েকজন বহিরাগতকে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, শুধু সাজবুলই নন গাজীপুরে অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগে অংশ নিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। ‘শ্রমিকদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দিয়ে সাধারণ শ্রমিকদের উসকে দেন তারা। এদিকে গাজীপুরের পোশাকশ্রমিকদের আন্দোলনে অংশ নেওয়া, উসকানি দেওয়া এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


 গতকাল ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালিয়াকৈর উপজেলা শাখার দপ্তর সম্পাদক ইউসুফ সিকদার, মৌচাক ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, নিষিদ্ধ ঘোষিত কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফুল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া, যুবলীগের সক্রিয় সদস্য মোহাম্মদ মেহেদী হাসান মিজান, আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম, মোহাম্মদ রাসেল, সৈকত শেখ ও মিজানুর রহমান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও রাজনীতি

সর্বশেষ

সব খবর
  1. একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের কার্যক্রম শুরু আজ

  2. ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

  3. ঢাকার ৮ এলাকায় চলবে ই-রিকশা, চালকদের লাইসেন্স আপাতত নয়

  4. চ্যাম্পিয়নস ট্রফি হকি: ফের বড় হার দেখল বাংলাদেশ

  5. টানা ৮ ঘণ্টা আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

খবর খুঁজুন