ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অংশীদারত্বে টিকটক চালু করেছে ইন-অ্যাপ নির্বাচন তথ্য কেন্দ্র বা ‘ইলেকশন সেন্টার’। এই ফিচারের মাধ্যমে ভোটাররা নির্বাচনী প্রক্রিয়া, ভোট গ্রহণ এবং নির্বাচনসংক্রান্ত সরকারি ও নির্ভরযোগ্য তথ্য সহজেই জানতে পারবেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে টিকটক কর্তৃপক্ষ এসব তথ্য জানায়। টিকটক জানায়, ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে ২০০টিরও বেশি নির্বাচন নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের। মূলত অপতথ্য প্রতিরোধ এবং ভোটারদের সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইলেকশন সেন্টারে কীভাবে সঠিকভাবে ভোট দিতে হয় সে বিষয়ে নির্দেশনা থাকবে এবং ভুয়া খবর বা গুজব শনাক্তের সহজ উপায় তুলে ধরা হবে। নির্বাচনসংক্রান্ত ভিডিওতে বিশেষ ট্যাগ থাকবে, যেখান থেকে সরাসরি তথ্যকেন্দ্রে প্রবেশ করা যাবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক পাবেন, যাতে তারা সরাসরি মূল উৎস থেকে তথ্য যাচাই করতে পারেন। টিকটক আরও জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্টে লেবেল দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এআই ব্যবহার করে জনপ্রিয় ব্যক্তি বা রাজনৈতিক নেতাদের নিয়ে বিভ্রান্তিকর কিংবা হয়রানিমূলক কনটেন্ট তৈরি কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। সিটুপিএ প্রযুক্তির মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে তৈরি এআই কনটেন্টও শনাক্ত করা হবে। শুরু থেকেই টিকটকে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ রয়েছে। তবে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো ভোটার সচেতনতামূলক বিজ্ঞাপন দিতে পারবে, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি এই সুযোগ পাবেন না। ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা হলে সংশ্লিষ্ট নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে। এদিকে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে টিকটক একটি আলাদা ‘ইলেকশন টাস্কফোর্স’ গঠন করেছে। পাশাপাশি তথ্য যাচাইয়ের জন্য বিশ্বজুড়ে ২০টিরও বেশি ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।