টিকিটবিহীন ৪৮৯৭ যাত্রী কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা আদায়
একদিনে ১৬৮টি ট্রেন অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ৪ হাজার ৮৯৭ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে মোট আদায় হয়েছে ১০ লাখ ৪০ হাজার ৪৮৫ টাকা। মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গতকাল ২৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০১ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৬টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ১ হাজার ৯৭১টি মামলা করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৪৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ২৭ হাজার ২৩০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা। ওইদিন মোট ২ হাজার ৯৯১টি টিকিট যাচাই করা হয়। অপরদিকে, গতকাল ২৪ নভেম্বর রেলওয়ের পশ্চিম অঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯২ জন টিটিই কাজ করেছেন। তারা ১০৮টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৯২৬টি মামলা করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৭৮৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৫৭ হাজার ৪৭০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ২৫৫ টাকা। ওইদিন মোট ১ হাজার ৬৬৩টি টিকিট যাচাই করা হয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।