গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠের জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় আজ শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী উপস্থিত হন। এদিকে, শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য ভোর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। সকাল ৯টার মধ্যেই কানায় ভরে যায় টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়েরের সভাপতিত্বে জনসভার সঞ্চালনা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ। মঞ্চে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, যুব মহিলা লীগের সাবেক সভাপতি নাজমা আক্তার, প্রধানমন্ত্রীর মনোনীত প্রতিনিধি শহীদুল্লাহ খোন্দকার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। টুঙ্গিপাড়ার এ জনসভা শেষে কোটালীপাড়ায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যাবেন প্রধানমন্ত্রী। এরপর বিকালে মাদারীপুর জনসভায় যোগ দেবেন তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।