বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত সাংবাদিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ডিএনএ নমুনার তথ্যের বরাত দিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম জানান, তার বাবার নাম সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মায়ের নাম বিউটি খাতুন। শাবলুল ও বিউটির ডিএনএ নমুনার সঙ্গে অভিশ্রুতির নমুনা মিলেছে। ডিএনএ শনাক্তের পর তদন্ত কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি গ্রিন কোজি কটেজে আগুনে নিহতদের মধ্যে অভিশ্রুতি শাস্ত্রী হিসেবে পরিচিত সাংবাদিকদের পরিচয় নিয়ে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়। ফলে লাশ হস্তান্তরের সময় দেখা দেয় জটিলতা। কর্মস্থল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিশ্রুতি শাস্ত্রী হিসেবে পরিচিত হলেও মৃত্যুর পর জানা যায় তার আসল নাম বৃষ্টি খাতুন। জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামের পশ্চিমপাড়ায়। কলেজের সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনেও তার নাম বৃষ্টি খাতুন। বন্ধু ও সহকর্মীদের কাছে অভিশ্রুতি নামে পরিচিত বৃষ্টির বাবা মরদেহ গ্রহণ করতে গেলে জটিলতা সৃষ্টি হয়। রমনা কালী মন্দির কমিটির সভাপতি উৎপল সাহা জানান, নিয়মিত পূজা করতে মন্দিরে যেতেন অভিশ্রুতি। নিজেকে সনাতন ধর্মাবলম্বী হিসেবেই পরিচয় দিতেন। এমন পরিস্থিতিতে লাশ হস্তান্তর নিয়ে জটিলতা শুরু হয়। এপরপর তার ডিএনএ নমুনা নেওয়া হয়। ১১ দিন পর পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় তার পরিচয়। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে তার ডিএনএ নমুনা মিলেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের এই শিক্ষার্থী নজরুল ইন্ডাস্ট্রিজ কোম্পানির (পাইপ ও ফিটিংস) মালিক নজরুল ইসলামের চার ছেলের মধ্যে দ্বিতীয়। মরদেহ হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা রমনা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, “মরদেহ শনাক্তের বিষয়ে সিআইডি এখনো আমাদের কোনও কিছু জানায়নি। ডিএনএ যদি শনাক্ত হয় তবে অবশ্যই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।”
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।