টানা ছয়দিন বন্ধ থাকার পর অবশেষে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) রাত পৌনে ৯ টার দিকে ‘এম ভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে বরিশাল নদীবন্দর ত্যাগ করে। বরিশাল নদী বন্দর সূত্রে জানা গেছে, কারফিউ’র কারণে যাত্রী না থাকায় ২০ জুলাই সকাল থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওইদিন থেকেই ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। এরপর কারফিউ শিথিল হলে টানা ৬ দিন পরে শুক্রবার রাতে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন। তিনি জানান, শুক্রবার রাতে বরিশাল থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে এম ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি রওয়ানা দেয়। পাশাপাশি ঝালকাঠি থেকে এমভি সুন্দরবন-১২ নামের আরও একটি লঞ্চ রাতে বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে চাঁদুপর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এম ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ জানান, একটি লঞ্চ থাকায় যাত্রীর চাপ কিছুটা বেশি। তবে সবাইকে নিয়ে নিরাপদে যথাসময়ে ঢাকায় পৌঁছাবেন বলে জানান তিনি। এদিকে, লঞ্চ চালু হওয়ায় খুশি যাত্রীরা। তারা জানান, সড়ক পথের চেয়ে নিরাপদে লঞ্চে চেপে ঢাকায় যাওয়াটা আরামদায়কও বটে। সেইসঙ্গে বাসের থেকে লঞ্চের ডেকের ভাড়াও কম।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।