BD Highlights
জাতীয়

ঢাকা কলেজের সামনে সংঘর্ষের সময় যুবক নিহত

ঢাকা কলেজের সামনে সংঘর্ষের সময় যুবক নিহত

রাজধানীর ঢাকা কলেজের সামনের সড়কে সংঘর্ষের সময় এক যুবক নিহত হয়েছেন। বিকেলে দফায় দফায় সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নামপরিচয় পাওয়া যায়নি। শরিফ ও আকাশ মামুন নামের দুই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। শরিফ ও আকাশ মামুন গণমাধ্যমকে জানান, নিহত যুবক মোটরসাইকেলে ছিলেন। তার পেছনে আরেকজন ছিলেন। তাকে সেখানে মারধর করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে কালো জিন্স ও হালকা পেস্ট রঙের গেঞ্জি আছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ঢামেকে দায়িত্বরত ইনসপেক্টর বাচ্চু মিয়া। তিনি বলেন, নিহত যুবকের নামপরিচয় এখন জানা সম্ভব হয়নি। এছাড়া ঢাকার বিভিন্ন জায়গা থেকে আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিতে আসছেন এখানে।

মন্তব্য (১)

  1. WkdmKtDvj

    IgcyGneDlZUMorFf

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন