দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে ২০২৬ সালের এপ্রিলের শুরুতে সরবরাহের জন্য তিন কার্গো এলএনজি ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বুধবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অষ্টম সভা এবং নতুন সরকারের প্রথম সভায় এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০২৫-এর বিধি ১০৫ (৩) (ক) অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে এই ক্রয়ের প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৫৮ মার্কিন ডলার দরে এক কার্গো এলএনজি সরবরাহ করবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পস্কো ইন্টারন্যাশনাল কর্পোরেশন প্রতি এমএমবিটিইউ ২০ দশমিক ৭৬ মার্কিন ডলার দরে দুই কার্গো এলএনজি সরবরাহ করবে। এই তিন কার্গো এলএনজি ক্রয়ে আনুমানিক ব্যয় হবে যথাক্রমে ৯০৭ কোটি ৮৪ লাখ টাকা, ৮৭৩ কোটি ৩৪ লাখ টাকা এবং ৮৭৩ কোটি ৩৪ লাখ টাকা। দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কার্যক্রমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখতে এলএনজি ক্রয়ের প্রস্তাবগুলো অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। কর্মকর্তারা জানান, দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটানো ও জাতীয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে সরকার নিয়মিতভাবে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহ করে যাচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।