BD Highlights
জাতীয়

তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা

তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে হত্যা মামলা

ইউটিউবার তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, তৌহিদ আফ্রিদি এজাহারনামীয় ১১ নম্বর আসামি। হত্যার অভিযোগে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তালিকায় রয়েছে তৌহিদ আফ্রিদির বাবার নামও। এ মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত, আর কে জড়িত নয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন