রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক মামলা থমকে যাচ্ছে সিমের ভুয়া রেজিস্ট্রেশনে। বাংলাদেশিদের নামে ভুয়া রেজিস্ট্রেশন করা সিম কার্ড দিয়ে রোহিঙ্গারা মাদকের অন্ধকার জগৎ নিয়ন্ত্রণ করলেও আইনি জটিলতায় মাদকের সঙ্গে জব্দ করা মোবাইল ও সিম অন্তর্ভুক্ত করা হয় না জব্দ তালিকায়। ফলে এসব মামলায় আসামি করা যাচ্ছে না মাদকের ক্রেতা-বিক্রেতাদের। তাই রোহিঙ্গাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো চালানের ক্যারিয়ারদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক জাফর উল্ল্যাহ কাজল বলেন, ‘রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের ব্যবহার করা সিম কার্ডগুলো বাংলাদেশিদের নামে রেজিস্ট্রেশন করা। অন্যজনের নামে সিম রেজিস্ট্রেশন করার কারণে মাদক মামলায় তদন্তে ব্যাঘাত ঘটে। এ ছাড়া রোহিঙ্গা ক্যারিয়াররা চালানের ক্রেতা-বিক্রেতাদের বিস্তারিত বলতে পারে না। কিংবা দিতে চায় না। তাই মামলার চার্জশিট ক্যারিয়ারের মধ্যে সীমাবদ্ধ থেকে প্রতিবেদন জমা দিতে হয়।’ কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত ইয়াবাসহ গ্রেফতার রোহিঙ্গাদের কাছ থেকে প্রচুর মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। কিন্তু মোবাইল ফোনে ব্যবহার করা সিমগুলো রেজিস্ট্রেশন ছিল বাংলাদেশি নাগরিকের নামে। তাই বেশির ভাগ মামলায় মাদকের বাহক বা ক্যারিয়ারকে আসামি করে চার্জশিট দেওয়া হয়।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।