দুপুর থেকে যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য নারায়ণগঞ্জ শহরের কয়েকটি এলাকায় আজ বুধবার দুুুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়, প্রধান সিএনজির সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নারায়ণগঞ্জ শহরের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ সময় কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয়পাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news