BD Highlights
জাতীয়

দেশের রিজার্ভ আরও কিছুটা বাড়ল

দেশের রিজার্ভ আরও কিছুটা বাড়ল
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কিছুটা বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন বা ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আন্তর্জাতিক মানদণ্ড বা বিপিএম-৬ পদ্ধতি হিসাব করলে ০৬ সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩১ দশমিক ৪৭ বিলিয়ন বা ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন ডলারে। অন্যদিকে, রিজার্ভ বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে স্বস্তির খবর নিয়ে এসেছে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনেই দেশে এসেছে ৪৩ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকারও বেশি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন