BD Highlights
জাতীয়

দেশের সব সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির নির্দেশনা

দেশের সব সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির নির্দেশনা
দেশের সব সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে নিয়মিত যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির কলেজ শাখার এক নোটিশে এ কথা জানানো হয়। নোটিশে বলা হয়েছে, সকল সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে নিয়মিত যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নির্দেশনার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে সংশ্লিষ্ট সকল দপ্তরসহ মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোকে তাদের আওতাধীন সকল সরকারি কলেজে এই নির্দেশনার প্রতিপালন নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন