দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি: র্যাব
দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি: র্যাব
BD HIGHLIGHTS
সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে এই অপশক্তি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে। বুধবার র্যাব সদর দফতরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। জাতি-ধর্ম-বর্ণ-দলনির্বিশেষে দেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে সবার উৎসব, অনুষ্ঠান পালন করে থাকে। উগ্রবাদে জড়িত দুষ্কৃতকারী চক্রগুলোকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে র্যাব অঙ্গীকারবদ্ধ। জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তিগুলোকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে র্যাবের সব ব্যাটালিয়নকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংস্থার মহাপরিচালক। র্যাব বলছে, বিভিন্ন সময় গ্রেফতার জঙ্গিরা জামিনে মুক্তি পেয়ে আবার যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পড়েন, সে জন্য সংস্থাটি কঠোর নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে। জামিনে মুক্তিপ্রাপ্ত কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে না গিয়ে কোনো অপরাধ বা জঙ্গিবাদে জড়িয়ে পড়েন, তাহলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে র্যাব। জঙ্গিবাদ দমনে আগের মতো ভবিষ্যতেও র্যাব ‘জিরো টলারেন্স’ অবস্থানে থাকবে।,
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।