জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের ৮ জেলায় ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত মোট ২ হাজার ১৭০টি অভিযান পরিচালনা করেছে। ৪ হাজার ৯৪৮টি প্রতিষ্ঠানে এসব অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করে মোট ২ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়া উল্লিখিত সময়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৬৭৪টি লিখিত অভিযোগ নিষ্পত্তি করে। এসব অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোট ৩ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। প্রাপ্ত জরিমানা থেকে ২৫ শতাংশ হারে অভিযোগকারীদের ৮৪ হাজার ৯৫০ টাকা প্রদান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে। এদিকে, ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রংপুরে আলোচনা সভা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।