ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন রিকশা চালকরা। শুক্রবার বিকেলে আরামবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে বিক্ষোভকারীরা ‘গরিব মারার বাজেট মানি না মানব না’, ‘দুর্নীতিবাজদের বিচার কর করতে হবে’, ‘সিন্ডিকেট ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ও ‘দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, কমাতে হবে’ বলে স্লোগান দেন। বিক্ষোভ মিছিল শেষে তারা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশছোঁয়া। আমরা গরীব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দুর্নীতি দূর করতে হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।