BD Highlights
জাতীয়

নওগাঁ-২ আসনে জয়ী নৌকার প্রার্থী শহীদুজ্জামান

নওগাঁ-২ আসনে জয়ী নৌকার প্রার্থী শহীদুজ্জামান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৪০ ভোট। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের ইঞ্জিনিয়ার আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৬৩ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৯৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি প্রতীকের মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪৭৯ ভোট। নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা গোলাম মওলা বলেন, গত ৭ জানুয়ারীর মত এই নির্বাচন যথেষ্ঠ সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করার কারণে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি খুবই সন্তোষজনক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জানান, নির্বাচনকে কেন্দ্র করে জেলার এই দুই উপজেলাকে নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছিল। কারণ গত ৭ জানুয়ারী সারাদেশের সাথে পুরো জেলায় এক সাথে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে তুলনায় মাত্র একটি আসনে নির্বাচন হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা অনেকগুণ বেশি গ্রহণ করা সহজ হয়েছিল। প্রতিটি কেন্দ্রে ৪ জন তরে পুলিশ সদস্য রাখা হয়েছিল। প্রতিটি কেন্দ্রেই মোবাইল টিম নিয়োজিত ছিল। প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেছেন। এই দুই উপজেলায় মোট ৮ প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত ছিল। এ ছাড়াও প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্যও নিয়োজিত ছিল। এক কথায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন