BD Highlights
জাতীয়

নরসিংদীতে কোমরে পিস্তল নিয়ে নৌকার প্রচারণা

নরসিংদীতে কোমরে পিস্তল নিয়ে নৌকার প্রচারণা

নরসিংদী-২ (পলাশ) আসনে অস্ত্র নিয়ে নৌকার প্রার্থী ডা. আনোয়ারুল আশরাফ দিলীপের পক্ষে প্রচার চালাতে দেখা গেছে। আমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ভূঁঁইয়া রিপন কান্দাইল গ্রামে নৌকার প্রচার চালানোর সময় তার কোমরে পিস্তল ছিল। এরই মধ্যে কোমরে অস্ত্র নিয়ে প্রচার চালানোর ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আমদিয়ার ইউনিয়নের কান্দাইল গ্রামে দলীয় কর্মী-সমর্থক ও নৌকা প্রার্থীকে সঙ্গে নিয়ে নৌকার প্রচার চালান সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন। সে সময় তার কোমরে একটি কালো রঙের পিস্তল গোঁজা ছিল। পরে সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত ৪ ডিসেম্বর নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, কোমরে আমার পিস্তল ছিল, এটা ঠিক। তবে আমি কাউকে ভয় দেখাইনি। অস্ত্রটি লাইসেন্স করা। এর আগে ইউপি নির্বাচনে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। তাই এটা সঙ্গে রেখেছি। অন্য কিছু নয়। নরসিংদী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুল আশরাফ দিলীপের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে আমদিয়ার দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক সাংবাদিকদের বলেন, বিষয়টি আমাদের নজরে এখনো আসেনি, কেউ আমাদের কাছে অভিযোগও করেননি। খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম সাংবাদিকদের বলেন, এ বিষয়ে চিঠি দিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে যেন অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন করা না হয়। বৈধ বা অবৈধ যাই হোক অস্ত্র প্রদর্শন আপাতত নিষিদ্ধ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন