নির্ধারিত দামেই বিক্রি করতে হবে কার্ডিয়াক স্টেন্ট : ওষুধ প্রশাসন অধিদপ্তর
নির্ধারিত দামেই বিক্রি করতে হবে কার্ডিয়াক স্টেন্ট : ওষুধ প্রশাসন অধিদপ্তর
BD HIGHLIGHTS
ডিসেম্বরে সর্বশেষ সমন্বয় করা দামেই কার্ডিয়াক স্টেন্ট (হার্টের রিং)-বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। কেউ এ সিদ্ধান্ত মেনে না চললে তাদের বিরুদ্ধে ড্রাগ অ্যান্ড কসমেটিকস আইনে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এ তথ্য জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আলম। বৈঠক শেষে নুরুল আলম বলেন, ‘গত বছরের ১২ ডিসেম্বর হার্টের রিংয়ের যে দাম নির্ধারণ করা হয়েছিল, সে দামেই বিক্রি করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে।’ গণমাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক দাম নির্ধারণ কমিটির এক সদস্য বলেন, ‘কমিটি এর আগে হার্টের রিংয়ের দাম নির্ধারণ করেছে সেটিই থাকবে। নতুন করে দাম কমছে না বা বাড়ছে না। এরপর দামের বিষয়ে কোনো আলোচনার প্রয়োজন হলে স্টেন্ট আমদানিকারকদের সঙ্গে বৈঠক করবে না ওষুধ প্রশাসন অধিদপ্তর, মূল কোম্পানির প্রতিনিধির সঙ্গে বসবে।’ এর আগে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘ওষুধের দাম হঠাৎ বেড়ে গেছে। ওষুধ ও হার্টের রিং, উভয়ের দাম নির্ধারণেই ওষুধ প্রশাসন অধিদপ্তরে কর্মকর্তারা বৈঠক বসেছে। দাম কমাতেই হবে।’ অন্যদিকে, গত বছরের ১২ ডিসেম্বর ২৭টা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৪৪ ধরনের হার্টের স্টেন্টের দাম কমিয়েছে ডিজিডিএ। রিং প্রতি ৩% থেকে ৪৬% পর্যন্ত দাম কমিয়েছিল ডিজিডিএ। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দিন থেকেই (১৬ ডিসেম্বর) ইউরোপীয় স্টেন্ট আমদানিকারকরা দাম পুনর্নিধারণের দাবি জানিয়ে হাসপাতালগুলোকে তাদের রিং ব্যবহার না করার জন্য চিঠি দিয়েছে। আমদানিকারকদের এই সিদ্ধান্তের ফলে হৃদরোগে আক্রান্ত রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। হার্টের রিংয়ের দাম পুনর্নির্ধারণ বৈষম্যমূলক উল্লেখ করে নতুন করে নাম নির্ধারণের জন্য হাইকোর্টে রিটও করেছিলে ইউরোপীয় স্টেন্ট আমদানিকারকেরা। তবে দাম পুনর্নিধারণের বিষয়ে ডিজিডিএ’র আশ্বাসের পরিপ্রেক্ষিতে গত ১০ জানুয়ারি রিট প্রত্যাহার করে নিয়েছিল তারা। স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বৈঠকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।