ক্রমেই সহিংস হচ্ছে নির্বাচনি পরিবেশ। গতকাল লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, গাড়ি ও অফিস ভাঙচুর হয়েছে। কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারে কয়েক রাউন্ড গুলিবর্ষণ ঘটেছে। আহত হয়েছে ১০ জন। একই দিন রাজশাহী, নওগাঁ ও মেহেরপুরে নৌকার তিন প্রার্থীর ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। তিন জেলায় স্বতন্ত্র প্রার্থীর কয়েকটি ক্যাম্পে আগুন দেওয়া ও ভাঙচুর হয়েছে, সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে। চট্টগ্রামের একটি আসনে নৌকার প্রার্থীর স্ত্রী ও অন্য একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা হয়েছে। ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে বৈঠা দিয়ে পিটিয়েছে নৌকার সমর্থকরা। লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এবং সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমানের ওপর হামলা, গাড়ি ও নির্বাচনি অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে। হামলায় প্রার্থী গুরুতর আহত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হাতীবান্ধার গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় গণসংযোগকালে তার ওপর হামলা চালান গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার লোকজন। এ সময় গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শ্যামলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আতাউর রহমান প্রধান। তাঁর প্রধান নির্বাচনি এজেন্ট, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খান বলেন, ওই এলাকায় গণসংযোগে গেলে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মী তাদের পথ রোধ করে গণসংযোগে বাধা দেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী ও তাঁর সফরসঙ্গীদের ওপর হামলাসহ গাড়ি ও অফিস ভাঙচুর করা হয়। এ ঘটনায় শ্যামলকে কারণ দর্শানো নোটিস দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত, লালমনিরহাট। অন্যদিকে লালমনিরহাট-২ আসনের প্রার্থী সিরাজুল হক অভিযোগ করে বলেছেন, সমাজকল্যাণমন্ত্রীর লোকজন তাঁর নির্বাচনি প্রচারকাজে বাধা দিচ্ছে। পোস্টার ছিঁড়ে ফেলছে, কর্মীদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এ বিষয়ে তিনিও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।