BD Highlights
জাতীয়

নির্বাচনের আগেই প্রকাশ হতে পারে প্রাথমিকের নিয়োগ পরীক্ষার ফল

নির্বাচনের আগেই প্রকাশ হতে পারে প্রাথমিকের নিয়োগ পরীক্ষার ফল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল নিয়ে প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই ফল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রবিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মন্ত্রণালয়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, ফল প্রস্তুতির কাজ প্রায় শেষ। সব ঠিক থাকলে আজ রবিবার অথবা আগামীকাল সোমবারের মধ্যে যে কোনো সময় প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হতে পারে। এর আগে গতকাল শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ফল প্রকাশের বিষয়টি এখনো কনফার্ম হয়নি। তবে এ বিষয়ে আমাদের একটি সভা আছে সেটি হলে চূড়ান্ত তারিখ জানা যাবে। আমরা আশা করছি খুব শিগগিরই হবে। হয়তো কাল না হলেও পরশু ফল প্রকাশ করা হতে পারে। এটা কনফার্ম না এখনো। কাজের অগ্রগতির ওপর নির্ভর করছে। কাজ শেষ না করতে পারলে তো আর হবে না। সে ক্ষেত্রে আমরা বলতে পারি কাল পরশুর মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। জেলাভিত্তিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করে অধিদপ্তর।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন