নির্বাচনে স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দিলে ব্যবস্থা : নানক
নির্বাচনে স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দিলে ব্যবস্থা : নানক
BD HIGHLIGHTS
স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের বাধা দেওয়ার বিষয়ে দলীয় নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রয়োজনে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। সোমবার ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর এলাকার সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগে নেমে গণমাধ্যমে এমন কথা বলেন নানক। আওয়ামী লীগ মনোনীত ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী এ সময় আরো বলেছেন, বিএনপি-অগ্নিসন্ত্রাস করে মানুষের সাংবিধানিক অধিকার নষ্ট করতে পারবে না। গণসংযোগে নেমে ভোটারদের সাড়া দেখে অনুভূতি প্রকাশ করে নানক বলেন, আমি ভোটারদের যে সাড়া পাচ্ছি তাতে আমি আত্মহারা হয়ে গেছি। মানুষের যে আমার প্রতি এতো ভালবাসা এতো স্নেহ, মায়া ও মমতা, তা দেখে আমি ব্যাকুল হয়ে গিয়েছি। এ এলাকার মানুষের কাছে ৫ বছর পর ফিরে এসে আমি যেন আমার মাতৃকূলে ফিরে এসেছি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।