নির্বাচন ও গণভোটের প্রচারে মুন্সীগঞ্জে ‘ভোটের গাড়ি’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সারাদেশব্যাপী প্রচারণা ও বাস্তবায়নের লক্ষ্যে ‘গণভোট’ নিয়ে জনসচেতনতা বাড়াতে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে বিশেষ প্রচারণা চালিয়েছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিশেষ প্রচারণা চালাচ্ছে অন্তবর্তী সরকার। এ উপলক্ষে দেশব্যাপী জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে বিশেষ প্রচারণা চালায় বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ক্যারাভানটি মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান করে প্রচারণা চালায়। ভোটের গাড়িটি নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করছে।
এই প্রচার কাযর্ক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জুলাই যোদ্ধাবৃন্দসহ সাধারণ জনগণ।
এসময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার ও গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরাই এই প্রচারণার মূল লক্ষ্য। সুপার ভ্যানটি মুন্সীগঞ্জের প্রতিটি উপজেলা প্রচারণা চালাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সবার সহযোগিতা জরুরি।
উল্লেখ, সুপার ক্যারাভানটি ২৯ ডিসেম্বর গজারিয়া, টংগিবাড়ী ও লৌহজং উপজেলায় এবং সবশেষে ৩০ ডিসেম্বর শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় প্রচারণা কাযর্ক্রম পরিচালনা করবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।