গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অভিমত জানিয়েছে ভারতীয় নির্বাচন পর্যবেক্ষক দল। তাদের মতে, নির্বাচনে বাংলাদেশের নাগরিকরা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সোমবার নয়াদিল্লিতে ভারতের নির্বাচন কমিশন থেকে দেওয়া এক প্রেস নোটে এই পর্যবেক্ষণ উঠে এসেছে। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ সফরে এসেছিল তিন সদস্যের একটি ভারতীয় পর্যবেক্ষক দল। এতে নেতৃত্ব দেন ভারতের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। ওই পর্যবেক্ষক দলের অন্য দুই সদস্য হলেন- ভারতীয় নির্বাচন কমিশনের মহাপরিচালক বি নারায়ণ ও মুখ্য সচিব মোহাম্মদ উমর। ভারতীয় পর্যবেক্ষক দলের প্রেস নোটে বলা হয়েছে, “বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রচেষ্টা এবং নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার জন্য তারা যে সুবিবেচনাপূর্ণ পরিকল্পনা করেছে, আমরা তার প্রশংসা করছি।” তারা জানান, “আমরা অনেকগুলো ভোটকেন্দ্র পরিদর্শন করেছি এবং সরাসরি ভোটদান প্রক্রিয়া দেখেছি। এসব ভোটকেন্দ্রে আমরা বাংলাদেশের নাগরিকদের শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখেছি।” তারা প্রেস নোটে আরও বলেন, “বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং আমরা সহযোগিতামূলক এই সম্পর্ক অব্যাহত রাখতে আশাবাদী।”
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।