নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকালে বর্ণাঢ্য এক র্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, নীলফামারী সাধারণ গ্রন্থগারের সাধারণ সম্পাদক প্রকৌশলী সফিকুল আলম ডাবলু, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি দেওয়ান সেলিম আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৬ জনের মাঝে সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক। বিভিন্ন দফতর প্রধান, সংবাদকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন কর্মসূচিতে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।