নৌকা না পেয়ে স্বতন্ত্র হচ্ছেন এমপিসহ ১১ আওয়ামী লীগ নেতা
নৌকা না পেয়ে স্বতন্ত্র হচ্ছেন এমপিসহ ১১ আওয়ামী লীগ নেতা
BD HIGHLIGHTS
‘স্বতন্ত্র প্রার্থী’ হলে বাধা দেওয়া হবে না-এমন ইঙ্গিত আসার পর লক্ষ্মীপুরে নৌকার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ঘোষণা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তত এক ডজন আওয়ামী লীগ নেতা। এদের মধ্যে মনোনয়ন না পাওয়া সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান যেমন আছেন, তেমনি আছেন কেন্দ্রীয় নেতারাও। তবে শেষ পর্যন্ত কারা থাকছেন ভোটের মাঠে, সেটি নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। দলীয় সূত্রে জানা যায়, জেলার চারটি আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ৩৫ জন। এর মধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ১০জন। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ৮ জন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ১০ জন এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ৭ জন। গত ২৬ নভেম্বর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের লক্ষ্মীপুরের ৪টি নির্বাচনী আসনে দলীয় প্রার্থী হিসেবে চারজনের নাম ঘোষণা করেন। তারা হলেন- লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ড. আনোয়ার হোসেন খান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য। লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য। ওই আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে তিনি বিগত সংসদের সদস্য নির্বাচিত হন। লক্ষ্মীপুর-৩(সদর) আসনে গোলাম ফারুক পিংকু আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি। চলতি মাসের ৫ তারিখ আসনটির উপ-নির্বাচনে তিনি দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। লক্ষ্মীপুর-৪ (রামগতি) আসনে মনোনীত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। তিনি প্রথমবারের মতো প্রত্যক্ষ নির্বাচনে দলীয় মনোনয়ন লাভ করেন। তবে এর আগে তিনি দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।