নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার : নৌযান চলাচল স্বাভাবিক
নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার : নৌযান চলাচল স্বাভাবিক
BD HIGHLIGHTS
১১ দফা দাবিতে সোমবার মধ্য রাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই কর্মসূচী প্রত্যাহার করা হয়। এর ফলে বরিশাল নদী বন্দর থেকে দূরপাল্লা ও স্থানীয় রুটের লঞ্চ এবং পন্যবাহি নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মাস্টার শেখ আবুল হাশেম মঙ্গলবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌযান শ্রমিকরা কর্মবিরতি আহবানের প্রেক্ষিতে সরকার এবং মালিক পক্ষ সময় চেয়েছে। তাদের আরও সময় দিয়ে সোমবার মধ্য রাত থেকে আহুত অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। অনতি বিলম্বে শ্রমিকদের দাবি বাস্তবায়ন না হলে আবারও কর্মবিরতি সহ কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারি দেন তিনি। বেতন বৃদ্ধি, নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিসবুক প্রদান, সামাজিক নিরাপত্তা এবং ভারতগামী জাহাজে ল্যান্ডিং পাশ সহ ১১ দফা দাবিতে গতকাল সোমবার মধ্য রাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিলো নৌযান শ্রমিক ফেডারেশন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।