BD Highlights
জাতীয়

পদ্মা সেতুতে একদিনে চার কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

পদ্মা সেতুতে একদিনে চার কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানির ঈদকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার পদ্মা সেতুতে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। আর এতে সেতুতে বেড়েছে টোল আদায়। শুক্রবার সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে ৪৪ হাজার ৩৩টি যানবাহন পারাপার হয়েছে; এর বিপরীতে টোল আদায় হয়েছে চার কোটি ৮০ লাখ টাকারও বেশি। শনিবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. মঞ্জুর হোসন। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সাতটি টোল বুথে যানবাহনের টোল আদায় করা হচ্ছে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতুর টোল প্লাজা ঘিরে তাই লম্বা লাইন। প্রাইভেটকার, জিপ, মাইক্রোবাস, বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহনই সেতু পার হচ্ছে। আর ভিন্ন লেন দিয়ে যাতায়াত করছে মোটরসাইকেল। পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেয়ে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন