পাইপলাইনের ওপর ‘ঘর তুলে’ পেট্রোলিয়াম করপোরেশনের তেল চুরি
চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদিরফকির হাট এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন কেটে তেল চুরি করছিল একটি চক্র। বৃহস্পতিবার পাইপ ফেটে তেল আশপাশে ছড়িয়ে পড়ার পর পুলিশ ও বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করছে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল থেকে মাটির নিচে থাকা পাইপলাইন থেকে তেল অনবরত বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নজরে আসে। পাইপলাইনের পাশে একটি অস্থায়ী ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে তেল চুরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘বিপিসির কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার লোকজন ঘটনাস্থলে রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ মেরামত করে তেল বের হওয়া বন্ধ করতে পেরেছেন। পাইপ ফেটে আশপাশে তেল ছড়িয়ে না পড়লে বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ পেত না।’ তিনি আরও জানান,‘অস্থায়ী ঘরটির মালিক ও ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’ মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন,‘জায়গার মালিক নূরজাহানকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হয়েছে। বিপিসি এখনও এজাহার দাখিল করেনি। তবে মূল হোতাদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।