পিএসসি-জেএসসি পরীক্ষা ফেরার কথা গুজব : শিক্ষা মন্ত্রণালয়
পিএসসি-জেএসসি পরীক্ষা ফেরার কথা গুজব : শিক্ষা মন্ত্রণালয়
BD HIGHLIGHTS
বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে ছড়ানো গুজব নজরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের। ‘পিএসসি ও জেএসসি পরীক্ষা’ ফেরার তথ্য গুজব জানিয়ে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সোমবার (১৫ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর নতুন কারিকুলামে প্রয়োজনে কিছু সংশোধনী আসতে পারে এমন আভাস দেন তিনি। এর পর বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে গুজব জড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন—প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে জেএসসি ও পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরই শিক্ষা মন্ত্রণালয় তথ্য বিবরণীতে জানায়, এই তথ্যটি মিথ্যা ও বানোয়াট। একইসঙ্গে এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।