পেট্রোবাংলায় হামলা–ভাঙচুর, পাঁচ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
পেট্রোবাংলায় হামলা–ভাঙচুর, পাঁচ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
BD HIGHLIGHTS
বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে সংস্থাটির চারজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা। বরখাস্তরা হলেন অনুসন্ধান ও সমীক্ষা প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম, সেবার উপ-মহাব্যস্থাপক মো. আবদুল জলিল, পরিকল্পনা কৌশলের ব্যবস্থাপক মো. ফজলুল হক, ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুদ্দিন এবং প্রশাসন বিভাগের উচ্চমান সহকারী মো. নজরুল ইসলাম। রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে মঙ্গলবার বেলা ১১টার দিকে পেট্রোবাংলা ও তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা এ হামলা চালান। হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার গণমাধ্যমে বলেন, তিতাসের লোকজনের দাবি হচ্ছে তাদের কর্মকর্তাদের মধ্য থেকে এমডি করতে হবে। কিন্তু পেট্রোবাংলার সিনিয়রিটির তালিকায় তিতাস গ্যাসের শীর্ষ ৫০-৬০ এর মধ্যেও কেউ নেই। আবার অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এটা করে একশ্রেণির লোকজন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের নীতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। তিনি বলেন, আমরা পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করেছি। যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।