BD Highlights
জাতীয়

প্রথম ধাপে ইউপি ভোটের তফসিল হতে পারে ১০ ডিসেম্বর

প্রথম ধাপে ইউপি ভোটের তফসিল হতে পারে ১০ ডিসেম্বর

আগামী ১০ ডিসেম্বর প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এ ধাপে এক হাজারের বেশি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন জেলা নির্বাচন কর্মকর্তারা।


নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, প্রথম ধাপে সদর উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলাগুলোর ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনা সামনে রেখেই এগোচ্ছে কমিশন।

 

সম্প্রতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি।


ভোটগ্রহণের ৩৮ থেকে ৪৫ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি জানান, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।


দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপযোগী হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচনের উপযোগী হবে।


ইতিমধ্যে ইউপি নির্বাচনের জন্য ৪৫ হাজার ৯৭২টি স্থায়ী ও ৪২৫টি অস্থায়ী ভোটকেন্দ্রসহ মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।


আগামী ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. সারাদেশে চারদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

  2. টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

  3. ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য

  4. বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী ৫ দিন হতে পারে বজ্রসহ বৃষ্টি

  5. অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ

খবর খুঁজুন