BD Highlights
আবহাওয়া

বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী ৫ দিন হতে পারে বজ্রসহ বৃষ্টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী ৫ দিন হতে পারে বজ্রসহ বৃষ্টি

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ দুপুরে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  


রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  


সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  


মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও আবহাওয়া

সর্বশেষ

সব খবর
  1. অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ

  2. সিলেট টেস্টে বাংলাদেশ দলে এক পরিবর্তন

  3. ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো শরিফুল রাজকে

  4. এইচএসসিতে ফেল, বিকেলে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

  5. মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ গ্রেফতার ৮

খবর খুঁজুন