BD Highlights
জাতীয়

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা
প্রবাসী বাংলাদেশি হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রবিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ২০২৬ সনের হজে গমনের লক্ষে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা সে দেশের নির্ভরযোগ্য হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার থেকে এ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) গ্রহণ করবেন। স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ এবং সংযুক্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে সেগুলো স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইল (diseasecontrol@director.dghs.gov.bd অথবা drshipon33@gmail.com) এবং সংশ্লিষ্ট এজেন্সি বরাবর আগামী ৬ মার্চের মধ্যে আবশ্যিকভাবে পাঠাতে হবে। এরপর সংশ্লিষ্ট এজেন্সি তার নিজস্ব প্যাডে একটি অঙ্গীকারনামা স্বাক্ষর করে তাতে সংশ্লিষ্ট লিড এজেন্সির প্রতিস্বাক্ষর গ্রহণ করে প্রবাসী হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ প্রিন্ট করে আগামী ৮ মার্চের মধ্যে সরাসরি পরিচালক, রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডাইরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তর বরাবর দাখিল করবেন। অপরদিকে, সরকারি মাধ্যমের নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা সে দেশের নির্ভরযোগ্য হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার থেকে এ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকা (মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) গ্রহণ করবেন। ওই স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ এবং সংযুক্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে সেগুলো স্বাস্থ্য অধিদপ্তরের ই-মেইল (diseasecontrol@director.dghs.gov.bd অথবা drshipon33@gmail.com) এবং এ মন্ত্রণালয়ের ই-মেইল (hajj_secl@mora.gov.bd) বরাবর দাখিল করবেন। দাখিলকৃত নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের রিপোর্টের প্রমাণকসমূহ ও অঙ্গীকারনামা পর্যালোচনান্তে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত চিকিৎসক আগামী ১০ মার্চের মধ্যে ই-হজ সিস্টেমে রিপোর্টসমূহ এন্ট্রি করে ই-হেলথ সার্টিফিকেট প্রদান করবেন। আগামী ১১ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার সিস্টেমে সব হজযাত্রীর ভিসার আবেদন সম্পন্ন করতে হবে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন