চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ও খিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ মার্চ দুই ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৫ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। মামলার জটিলতায় দীর্ঘ ১৮ বছর পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি নানুপুর ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ ওসমান গনি ২০২০ সালের ২৩ মে মারা যান। পরে ২০২০ সালের ২০ অক্টোবর আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ শফিউল আজম। নানুপুর ইউনিয়নকে ভাগ করে খিরাম ইউনিয়ন গঠন করা হয়েছে। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি এই ইউপির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ সোহরাব হোসেন। ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।