ফাঁস হওয়া প্রশ্নে মেডিকেলে ভর্তি ৩০০ শিক্ষার্থী চিহ্নিত
ফাঁস হওয়া প্রশ্নে মেডিকেলে ভর্তি ৩০০ শিক্ষার্থী চিহ্নিত
BD HIGHLIGHTS
২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ফাঁস হওয়া প্রশ্নে অন্তত ৩০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন। মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস মামলা তদন্ত করতে গিয়ে তাদের চিহ্নিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি বলছে, এরা প্রায় সবাই এখন এমবিবিএস পাস করে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন। আবার কেউ গ্রেফতার এড়াতে বিদেশে লুকিয়ে আছেন। সর্বশেষ ১১ ডিসেম্বর দিনাজপুর, নীলফামারী এবং ঢাকার আশপাশে অভিযান চালিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, চিকিৎসকসহ নয়জনকে আটক করে সিআইডি। এখন পর্যন্ত এ মামলায় চিকিৎসকসহ মোট ৪১ জন আটক হয়েছেন। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর মিরপুর মডেল থানায় মামলা হয়। ওই মামলায় আটক ৪১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, মেডিকেলের প্রশ্নফাঁসের ঘটনায় আরও অনেকে নজরদারির মধ্যে রয়েছেন। সিআইডির তদন্তসংশ্লিষ্টরা বলছেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের মাধ্যমে ২০১০ সালে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন পেয়ে জাতীয় মেধায় ১১তম স্থান লাভ করেন ডা. ফয়সাল আহমেদ রাসেল। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তি হন। এরপর যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্পে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে সার্ভিল্যান্স মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। ডা. ফয়সাল পরে প্রশ্নফাঁস চক্রের সঙ্গেও জড়িয়ে পড়েন। তাকে গত ১১ ডিসেম্বর গ্রেফতার করে সিআইডি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।