BD Highlights
জাতীয়

বইমেলায় কানাডা প্রবাসী মৈত্রেয়ী দেবীর দু’টি বই

বইমেলায় কানাডা প্রবাসী মৈত্রেয়ী দেবীর দু’টি বই

অমর একুশে বইমেলায় কানাডা প্রবাসী মৈত্রেয়ী দেবীর দু’টি বই প্রকাশিত হয়েছে। দোয়েল পাবলিশার লিমিটেড বই দু’টো প্রকাশ করেছে। বইমেলায় এই দু’টি বই পাওয়া যাবে দোয়েল পাবলিশার লিমিটেডের ৪৪৫/৪৪৬/৪৪৭ নম্বর স্টলে। লেখকের বই দু’টির মধ্যে প্রথমটি- ‘তারার মেলা’ এ প্রজন্মের সোনামণিদের জন্য লেখা ছড়াগান। বিশেষ শিশুদের নিয়ে লেখা ও দিদিমণির আসর এক বিভিন্ন অনুষ্ঠানে শিশুদের অনুভূতি নিয়ে লেখা। দ্বিতীয়টি- ‘জন্মভূমি প্রিয়জন’। মূলত গানের শিল্পী হলেও মৈত্রেয়ী দেবীর লেখালেখির ঝোঁক সেই ছোটবেলা থেকেই। পূজা সংখ্যা ও স্কুল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করতেন। গত বছর বই মেলাতে তার দু’টি বই ‘ভাবনার করিডোর’ এবং ‘ঝুমরা’ প্রকাশিত হয়েছিল। এ বছর বইমেলায় প্রকাশিত বই দু’টি সম্পর্কে তিনি বলেন, ‘তারার মেলা’ সোনামণিদের জন্য লেখা ছড়া গান। আর ‘জন্মভূমি প্রিয়জন’ দেশের প্রিয় মানুষদের নিয়ে কিছু লেখা।’ প্রসঙ্গত, মৈত্রেয়ী দেবী বর্তমানে কানাডার টরেন্টো প্রবাসী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও জাতীয়

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন